অ্যামাজনের হোস্টিং হারাচ্ছে পার্লার

১১ জানুয়ারি, ২০২১ ০২:০৬  
পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম পার্লার। ২৪ ঘন্টার মধ্যে নতুন সার্ভারে সেবাটিকে সরিয়ে নিতে না পারলে বন্ধ হয়ে যাবে সেবা। পার্লার অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ক্লাউড সেবা গ্রহণ করে আসছে। বাজফিড নিউজে প্রকাশ করা হয়েছে, অ্যামাজন পরবর্তী ২৪ ঘন্টা মধ্যে কোম্পানিটির সাথে সম্পর্ক ছিন্ন করবে। অ্যামাজনের এই ঘোষণায় পার্লারের প্রধান নির্বাহী কর্মকর্তা জন মার্টজ বলেছে, প্লাটফর্মটি কমপক্ষে এক সপ্তাহের জন্য বন্ধ হতে পারে। তারা প্লাটফর্মটিকে নতুন করে তৈরি করবে। কারণ বিদ্যমান প্লাটফর্মটি অ্যামাজন ওয়েব সার্ভিসেসের অবকাঠামো, সেবার উপর ভিত্তি করে অনেকাংশে তৈরি করা হয়েছে। এদিকে গুগলের পর অ্যাপলও তাদের অ্যাপ স্টোরে পার্লার অ্যাপটিকে ব্যান করার ঘোষণা দিয়েছে। ডিবিটেক/বিএমটি